সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থী: মোয়াজ্জেম হোসেন রতন
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সুনামগঞ্জ ১- আসনে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপির এর পক্ষে কেটলি মার্কা নিয়ে দিনরাত প্রচারণা চালাচ্ছেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের সম্মানিত সদস্য,ও ৯নং ওয়ার্ডের প্রতিদন্দিত প্রার্থী,মোঃ আঃ কাদির।
জানাযায়,৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে দিনরাত তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মন্দিয়াতা,মুজরাই,কামালপুর,শিলাইন তাহিরপুর, জয়পুর,গোলাবাড়িসহ প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থীঃ মোয়াজ্জেম হোসেন রতন এমপির এর জন্য ভোট চাচ্ছেন,মোঃ আঃ কাদির।
আঃ কাদির সারাদিন কেটলি প্রতীকের নির্বাচনী প্রচারনা শেষ করে,শ্রীপুর বাজারে কেটলি প্রতীকের অফিসে সন্ধায় সাধারণ মানুষকে জড়ো করে ভোটারদের সাথে করেছেন,আলাপ আলোচনা।
ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: আঃ কাদির বলেন,সুনামগঞ্জ ১- আসনে কেটলি প্রতীক,সুনামগঞ্জ ১- আসনের ৩বারের এমপি, মোয়াজ্জেম হোসেন রতন,৭ই জানুয়ারি আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হলে,ইনশাআল্লাহ তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগরবাসীর,দু:খ কষ্ট থাকবে না।তাই আপনারা দলমত নির্বিশেষে(স্বতন্ত্র)প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপি কে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আঃ কাদির আরও বলেন,কেটলি প্রতীকের বিজয় সুনিশ্চিত,যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন,তাহলে কেটলি প্রতীকের বিজয়কে ৭ই জানুয়ারি ঠেকিয়ে রাখা যাবে না।
আপনাদের কাছে আমার আবারও অনুরোধ রইল কেটলি প্রতীকের বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
আঃ কাদির আরও বলেন,সুনামগঞ্জ ১- আসনের এবার ৩বারের এমপি,(স্বতন্ত্র প্রার্থী)মোঃ মোয়াজ্জেম হোসেন রতন,এমপি সাব ৩ জানুয়ারি রাত ৯টায়,শ্রীপুর পথ সভায় বলেছেন,এবং গুনিয়া পুড়ি খাল বাধার আশ্বাস দিয়েছেন,এবং তিনি এমপি হলেও দিবেন না হলেও এই গুনিয়াপুড়ি জাঙ্গালটি বেধে দিবেন।








