ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বহিষ্কার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 4, 2024 - 8:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি আবদাল হোসেনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (০৩ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদাল হোসেন সম্প্রতি মৌলভীবাজার -৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে। ফলে দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদাল হোসেনকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক পদপদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।
এ বিষয়ে আবদাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই, বা আমি কোন চিঠি পাইনি বলে জানান তিনি।