ঢাকা | আগস্ট ১, ২০২৬ - ৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঠাকুরগাঁওয়ে কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 12, 2024 - 2:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার ১২ ফেব্রুয়ারী কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রওশনুল হক তুষার, সাবেক চেয়ারম্যান ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম ছিদ্দিকী মুক্তি, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরজ্ঞন বর্মন, সার্বিক তত্ত্বাবধায়নে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী,বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-

সভাপতি আনারুল হক সরকার, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম, সঞ্চালনায় কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আরিফ আহাম্মদ প্রমূখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী সহ অবিভাবকগণ উপস্থিত ছিলেন।