ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 12, 2024 - 2:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার নির্বাচিত ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, পরিচালক (যুগ্ম সচিব), মো.ফরহাদ সিদ্দিক।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশিক্ষণ) শাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হকসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ ও শিক্ষকবৃন্দ।