ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভ্রাম্যমাণ আদালতে ৯টি প্রতিষ্ঠানকে ২৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 14, 2024 - 11:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

কেরানীগঞ্জে প্রতিনিধি:ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেন র‍্যাবের সহকারী পুলিশ সুপার এম জে সোহেল

গতকাল ১৩/০২/২০২৪ সকাল ১০:৩০ ঘটিকা হইতে অদ্য ১৪/০২/২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত ০২:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন।

এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে

১। সিমফনি ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ’পঞ্চাশ হাজার) টাকা, ২। এ.কে.এস. ক্যাবল’কে নগদ-পাঁচ লক্ষ) টাকা, ৩। নাজমা ফুড এন্ড বেভারেজ’আট লক্ষ) টাকা, ৪। এম.ভি. কর্পোরেশন এন্ড স্টিকস্’কে নগদ-পাঁচ লক্ষ) টাকা, ৫। হাসান কেমিক্যাল কোম্পানী’(পাঁচ লক্ষ) টাকা, ৬। এস.টি.জেড. ট্রেডার্স’পঞ্চাশ হাজার) টাকা, ৭। এম.এফ. কেমিক্যাল এন্ড কোম্পানী’পঞ্চাশ হাজার) টাকা, ৮। পিউর কনজিউমার’- (তিন লক্ষ) টাকা ও ৯। মিল্লাত মেনুফেকচারিং কোম্পানী’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল আনুমানিক (এক লক্ষ) টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করতঃ ধ্বংস করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।