ঢাকা | মে ৭, ২০২৬ - ২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন মোঃ খছরুল আলম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 20, 2024 - 2:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রতিদন্দিত মেম্বার ও টাংগুয়া হাওর বিলাস এর মালিক গোলাবাড়ি গ্রামের সমাজ সেবক মোঃ খসরুল আলম।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন।

তিনি বলেন,আমি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই,হাতে হাতে বসন্তে ফোটা ফুলের স্তবক, কণ্ঠে নিয়ে চির অম্লান সেই গান –
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি,বাংলা মায়ের বীর সন্তানেরা ১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির।

আর এই শহিদদের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই,মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি।আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো ইনশাআল্লাহ।

টাংগুয়া হাওর বিলাস এর মালিক মোঃ খছরুল আলম আরও বলেন,আমি আল্লাহতালার নিকট শহিদ ভাষা সৈনিকদের রূহের মাগফিরাত সালাম,রফিক,জব্বার ও সফিউরসহ ভাষা আন্দোলনের সকল শহীদ ও ভাষা সৈনিকদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

একই সঙ্গে আমরা সকলে মিলে যেন একটি ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা রইল।