ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী-মাদক সম্রাট সোহেল মেম্বার গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 30, 2024 - 7:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসী ও মাদক মামলার আসামি ইউনিয়ন পরিষদের সদস্য সোহেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সদস্য ও মাদক বিক্রিতা মকবুল হোসেনে ছেলে।

স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে সে আরও বেপোরোয়া হয়ে উঠে। সবশেষ উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সোহেল বাহিনী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি। দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তার পুরো পরিবার মাদকের সঙ্গে জড়িত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদকসহ ৮-১০টি মামলা রয়েছে। সোহেলকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে।