ফুলবাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধিনতা শীর্ষক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার( ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর শ্যাম সুন্দর মিত্র,উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষন রায়,সাংবাদিক রজব আলী প্রমুখ।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান,আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ,শিক্ষক, সুধিজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।








