ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সোনাইমুড়ীতে বন্যা দুর্গতদের মাঝে নগদ পাঁচ লক্ষ টাকা বিতরণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 6, 2024 - 4:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

আবু বকর ছিদ্দিক নোয়াখালী থেকেঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে স্পেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে নগদ পাঁচ লক্ষ টাকা বিতরণ করা হয়।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী উপজেলা বীর বিক্রম মোজাফফর আহমদ মিলনায়তনে ১শত বন্যার্তের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন, স্পেন মাদ্রিদ বায়তুল মোকররম মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, মসজিদের ইমাম মাও. শেখ হাসান, স্পেন মাদ্রিদ বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ আবদুল মতিন, কমিউনিটির সদস্য মোঃ শিপন, মোঃ ইয়াছিন, নান্দিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ডাঃ জাকির হোসেন, স্বপ্নচূড়া সংগঠনের সদস্য মাহফুজুর রহমান, সমাজ সেবক গোলাম মোরশেদ, আইয়ুবুর রহমান সেলিম প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১ শত মানুষের মাঝে ৫ লক্ষ টাকা বিতরণ করেন।