ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফ্যাসিবাদী সরকারের আগ্রাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে দুর্গা উৎসব পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 10, 2024 - 12:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি: দেশের জনগণ ফ্যাসিবাদী সরকারের আগ্রাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে দুর্গা উৎসব পালন করছে। বিগত সরকারের আমলে এই ১৭ বছরে মানুষ স্বাধীনভাবে দূর্গা উৎসব পালন করতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। দেশে এখনো দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র চলছে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কোন অবস্থায় ফ্যাসিবাদি সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না তিনিআজ কেরানীগঞ্জের মির্জাপুর এলাকায় নিজ বাড়িতে দুর্গাপূজা পালন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়সার রায় ।এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। এডভোকেট নিপুন রায়চৌধুরী ।কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ আলী বাবুসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ও মহিলা দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।