বারহাট্টায় বজ্রপাতে নিহত এক
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে সেলিম সিদ্দিকী (৫৫) নামে এক ব্যাক্তি মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ২ নং সাহতা ইউনিয়নের উত্তর ডেমুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম সিদ্দিকী উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়ার মৃত মাকসুদ সিদ্দিকীর ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকালে সেলিম সিদ্দিকী বাড়ি থেকে বাঘাইর বিলে পুকুর পাহারা দিতে যায়।সন্ধ্যার আগে হঠাৎ বজ্রপাত শুরু হলে দিকে হঠাৎ করে একটি বজ্রপাতে তার শরীরে পরলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান।








