ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জ প্রেসক্লার নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 14, 2024 - 3:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

হেলাল আহমদ  বালাগঞ্জ প্রতিনিধি:জেলার বালাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন বালাগঞ্জ প্রেস ক্লাব। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ারগাও সার্বজনীন পূজা মন্ডপে বালাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পরিদর্শন করেন তারা।এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমীর আলী , বালাগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এসময় বালাগঞ্জ প্রেস ক্লাব এর নেতৃবৃন্দরা মন্দিরের পুরোহিত মাধব চক্রবতী ও হিন্দু ধর্মাবলীদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনোরকম সন্ত্রাসী হামলার শিকার না হন, তাদের পাশে থাকবেন বলে জানান তারা।তিনি আরো বলেন, এতো ত্যাগের বিনিময়ে অর্জিত দেশে পুলিশ প্রহরায় ধর্মীয় অনুষ্ঠান করতে হবে কেন? আমরা এমন বাংলাদেশ চাইনা। সবাই যাতে নিরবিচ্ছিন্ন ও নির্বিঘ্নে এবং ভয়ভীতি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমরা এমন বাংলাদেশ চাই।