ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

২৮ তম বিসিএস’র এসপি ইমন ডেভিল চিন্হিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 12, 2025 - 4:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

জিয়াউল কবীর স্বপন:রাজশাহীর সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমি কর্মরত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে আটক করেছে ঢাকার একটি ডিবি দল। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল তাকে আটক করে তাকে তাৎক্ষনিক ঢাকায় নেয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান সাংবাদিকদের জানান ঢাকা থেকে ডিবির একটি দিল এসে, এসপি তানভীর সালেহীন ইমনকে আটক করপ নিয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ডেভিল। ঢাকা ডিবি দল সহযোগিতা চাইলে আমাদের রাজশাহীর ডিবি পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে।

আটককৃত এসপি তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে জেলায়। বাবার নাম ইকবাল হোসেন। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আটককৃত এসপি ইমন ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা।

কর্মজীবনে তিনি কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে সেখ হাসিনা কর্তৃক মনোনীত হয়ে পুরস্কৃত ও ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের কারন দর্শানোর নোটিশ দেয়া হচ্ছিল তার স্বাক্ষরে বলে সুত্র জানিয়েছে।