ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 12, 2025 - 4:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 156 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দল গঠন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১২ ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা ইউনিট।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকে এই সংগঠনের সদস্যরা। এ সকল সামাজিক কার্যক্রম কে তরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের অন্তর্ভুক্ত বাঘা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের দল গঠন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদানের জন্য বাঘা উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান ।

এছাড়াও আলোচনা সভায় রাজশাহী জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার এস এম তৌকির আহমেদ, যুব প্রধান মো: জাকারিয়া ইকবাল এবং বাঘা উপজেলা ইয়ুথ কমিটির সদস্যবৃন্দরা।

উক্ত সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: আসিফ রহমান গুনজন, বাঘা উপজেলার সাবেক টিম লিডার ও বিভাগীয় উপ প্রধান প্রশিক্ষণ রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট।