ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 8, 2025 - 8:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকা কেরানীগঞ্জে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন এর উদ্যোগ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ সকাল দশটায় কেরানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ লেবার ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলা ভবন থেকে একটি রেলি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা হয়। বাংলাদেশ লেবার ফাউন্ডেশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সারোয়ার হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ ক্ষুদ্র গার্মেন্টস ইউনিয়নের সভাপতি ইকবাল হাসান। মহিলা বিষয় সম্পাদক রূবী বেগম বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর কে এইচ এম খোরশেদ, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিয়নের নেত্রী বর্গ।এ সময় কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।