ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে এনপিএস এর উদ্যোগে নারী দিবস পালিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 9, 2025 - 6:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

আরিফ রববানী  ময়মনসিংহ।:ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)  গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১০ মার্চ)  ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)  গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)  গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  এড এ টি এম মাহাবুবুল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)  গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয়  কমিটির সাবেক সভাপতি এড লিটন দাশ,মহানগর শাখার সিনিয়র সহসভাপতি এ টি এম মোখলেসুর রহমান তপন,সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফ রেওগীর, সাংবাদিক আশিকুর রহমান মিঠু,এড তনু,এড লিপি,ফুয়াদ, হামিদুল ইসলাম,হাফিজুল ইসলাম, সাংবাদিক সুরুজ্জামান, হাজেরা খাতুন,তমা,রাত্রি প্রমুখ।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)  গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয়  কমিটির সাবেক সভাপতি এড লিটন দাশ।

প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)  গণ মাধ্যম ও মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  এড এ টি এম মাহাবুবুল আলম বলেন, নারীদের সমতা ও ক্ষমতায়নের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নের মতো বিষয়গুলোতে নারীরা পিছিয়ে আছে। এই বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে। তিনি বলেন, নারীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘরে-বাইরে, কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন-, সমাজ ও রাষ্ট্র যেদিন পুরুষদের মতো নারীদের সকল ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বাধীনতার স্বীকৃতি দেবে, সেদিনই সমাজে প্রকৃত সমতা দেখা যাবে। তবে সেদিন আর বেশি দূরে নয়, নারীরাও যে সকল ক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে তা প্রমাণিত।

এছাড়া বক্তারা একটি কথোপকথনের আয়োজন করে যেখানে নারী দিবসের প্রয়োজনীয়তা, বাংলাদেশের নারী মুক্তির প্রয়োজনীয়তা, নারীদের নিরাপত্তা এবং নারী সহিংসতা ও হয়রানি রোধে সকলের করণীয় নিয়ে আলোচনা করা হয়।