কুলাউড়ায় ইসি কর্মকর্তাদের স্ট্যান্ড ফর এনআইডি কর্মবিরতি
আশরাফুল ইসলাম জুয়েল কুলাউড়া ::জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে কুলাউড়া নির্বাচন অফিসের স্ট্যান্ড ফর এনআইডির ব্যানারে এক মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের সম্মুখে।
কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশার বলেন, নির্বাচন কমিশন থেকে যদি এনআইডি অন্যত্র চলে যায়, সেক্ষেত্রে ভোটারগণ সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে পারে ভোট দেওয়ার সময়। কারণ ভোটার লিষ্ট এবং এনআইডি পৃথক দুইটি প্রতিষ্টান তৈরী করলে তথ্যগত গড়মিল হতে পারে। তাই আমার মনে হয় এনআইডি ইসির অধীনে থাকা বেশি যৌত্তিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা অফিস সহকারী মাসুক আহমদ, ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ আল আমিন ও হুমায়ূন কবির,প্রমুখ এসময় অফিসের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
অনেকেই আবার ২ ঘন্টা অপেক্ষা করতে থাকেন।
মানববন্ধন চলাকালে কর্মকর্তা কর্মচারীরা-
” দাবি মোদের একটাই,ইসির অধীনে এনআইডি চাই”
ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি এনআইডি ”
বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।








