ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 13, 2025 - 4:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

মামুন কৌশিক,বারহাট্টা নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টায় ২৫ মার্চ গণহত্যা দিবস’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ মার্চ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ খবিরুল আহসান। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল

হাসান,বারহাট্টা   থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম হোসেন,বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহমেদ বাবুল সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার সহ  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।