ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হামলায় দুইজন গুরুতর আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 15, 2025 - 7:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় সন্ত্রাসীদের হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সরফভাটা ৪নং ওয়ার্ডের মৃত বজলু আহমেদের ছেলে নেয়াম উল্লাহ(৩৮) ও একই এলাকার আব্দুস সোবহানের ছেলে তোফায়েল আহমেদ(৪৫)। এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, পাহাড়ের সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি নেয়াম ও তোফায়েলকে কোপাতে থাকে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়েছি তবে এখনো থানায় কেউ অভিযোগ করতে আসেনি।