ঢাকা | মার্চ ১৬, ২০২৬ - ১২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 15, 2025 - 7:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে হাসপাতালের নতুন ভবনে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের পরিচালক ও শেয়ারহোল্ডারদের সৌজন্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের চেয়ারম্যান ডাঃ এটিএম রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মাদ আমিরুজ্জামান।

হসপিটালের ফাইনান্স ডিরেক্টর মাওলানা শওকত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, ডাঃ এস এ চৌধুরী, রাঙ্গুনিয়া ওয়ালফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি ইন্জিনিয়ার ইয়াহিয়া মাহমুদ রিজবি, সদস্য মাওলানা মো. ইসমাঈল হোসেন, অধ্যাপক জসিম উদ্দিন, হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এসকেএম মোকাম্মেল সিয়াম প্রমুখ।