ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 16, 2025 - 5:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃরাঙ্গুনিয়া উপজেলার লালানগর ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) আলমশাহপাড়া জামে মসজিদ মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোনাফ। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ তালুকদার।

লালানগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুন অর রশীদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হোসেন সুমন, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন জমাদার, আবদুর সফুর, আবুল কালাম, আবদুর করিম, মো. রমজু, শফিউল আলম বাচা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইয়াকুব, মো. রাসেল, মো. শহিদুল্লাহ, মো.সাহাবুদ্দীন, ইউনিয়ন তাতী দলের সভাপতি আবদুল আজিজ, সহ সভাপতি আবুল কালাম প্রমুখ। শেষে ৫’শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।