ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জের দর্জি কারিগররা মহাব্যস্ত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 16, 2025 - 5:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

আলমগীর হোসেন কেরানীগঞ্জ:ঢাকার কেরানীগঞ্জে ঈদকে সামনে রেখে দর্জি কারিগররা মহাব্যস্ত দম ফেলার সুযোগ নেই তাদের। রোজ ১৮ থেকে ২০ ঘন্টা কাজ করে তারা। সময় মত খাবার খাওয়া বা ঘুমানোর সময় নেই তাদের হাতে। কেরানীগঞ্জের জিনজিরা বাস স্ট্যান্ড থানা রোড ,ইমামবাড়ী রোড ,এলাকায় কয়েকটি দর্জির ঘরে গিয়ে দেখা যায়॥ তাদের মেশিনের ঠকঠক আওয়াজ।

কেউ সেলাই করছে কেউ কাপড় কাটছে কেউবা আবার আয়রন করছে সবাই মহাব্যস্ত। কারিগররা জানায়। রোজার মাস ছাড়া অন্যান্য মাসে তারা ১৮ -২০ হাজার টাকা ইনকাম করতে পারে।রোজার মাসে তারা৩০ থেকে ৪০ হাজার এমন কি কেউ কেউ ৫০-৬০ হাজার টাকা ইনকাম করে । ঈদের কেনাকাটার জন্য অনেকে কিছু টাকা তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে অনেকে আবার বাবা মা সন্তানের জন্য নতুন কাপড়-চোপড় কিনে রেখেছে ,চাঁদরাতে ছুটি হলে তারা কাপড়চোপড় নিয়ে বাড়িতে গিয়ে মা-বাবার ,স্রী পুত্রর সাথে ঈদ করবে। কারিগর আবারও দুঃখের সাথে জানায় বর্তমানে দ্রব্য মূল্য বেশি হওয়ার কারণে তারা যা ইনকাম করে তা খরচ হয়ে যায় ।

কিছুই সঞ্চয় থাকে না ।এই কাজ করে জীবনে কিছুই করা যাবে না বলে মন্তব্য করে। কেরানীগঞ্জে কয়েক হাজার লোক এই দর্জিতে পেশার সাথে জড়িত আছে। একটা প্যান্ট সেলাই করলে ২৫০টাকাথেকে ৩০০টাকা পায় ,শার্ট সেলাই করলে ২২০ টাকা পায় এবং সালোয়ার কামিজ সেলাই করলে সাড়ে ৩০০থেকে ৪০০এমনকি ৫০০ টাকা পায় তারা ।তাদের দাবি বর্তমানে দ্রব্য মূল্যবাড়ায় তাদের মজুরি যদিএকটু বাড়িয়ে দিলে তাদের সংসার চালাতে সুবিধা হয়।