ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কৌলা ফ্যামেলি ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 22, 2025 - 1:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

কুলাউড়া:কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগ্রহ কৌলা ফ্যামেলী ক্লাবের আয়োজনে এলাকার ৩টি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, (২১ মার্চ) সন্ধায়, উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি সুরুজ আলী, সিনিয়র সহসভাপতি আব্দুস শহিদ সদস্য নওশাদ আহমদ, বাতির মিয়া, সৈয়দ আব্বাস উদ্দিন, রিপন আহমদ,আলী হোসেন, নাসির আহমদ, পারভেজ আহমদ,

সংগঠনের পক্ষে মুঠোফোনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন চৌধুরীর রিপন জানান আমাদের এই মহৎ কাজ যেন মহান আল্লাহ যেন কবুল করেন, এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা । সংগঠনের প্রতিষ্টাতা বাবুল আহমদ জানান এই সংগঠনটি অসহায় মানুষের কল্যাণের জন্য তৈরী করা হয়েছে। এলাকার অসহায় দরিদ্র মেয়ের বিয়ে, চিকিৎসা, পড়ালেখার জন্য এই সংগঠন থেকে সহযোগীতা অব্যাহত থাকবে । আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে পারি।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন চৌধুরী বাজার জামে মসজিদের খতিব হাফিজ তোতা মিয়া, উল্লেখ্য তিন মসজিদে প্রায় ১ হাজার মুসলিদের ইফতার করানো হয়