বাংলাদেশ যত হত্যা কান্ড হয়েছে, সব শেখ হাসিনার নির্দেশে —– আমান
কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,বাংলাদেশ যত হত্যা কান্ড হয়েছে, সব শেখ হাসিনার নির্দেশে। পিলখানা হত্যা থেকে শুরু করে ছাত্র জনতার হত্যার মাধ্যমে দেশের সকল হত্যা কান্ডে শেখ হাসিনা জড়িত। সেনা হত্যার বিচারে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার কত বার যে ফাসি হবে তা দেখবে দেশের জনগন।
দেশ নায়ক তারেক রহমানের উদ্দ্যেশে বলেন, তিনি উদার মনের মানুষ। বিএনপি সংখ্যা গরিষ্ট আসন পলেও জাতীয় সরকার গঠন করবে। খুব দ্রুত তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। কেরাণীগঞ্জে যত উন্নয়ন হয়েছে তা বিএনপির হাত ধরে। যার ফলে কেরাণীগঞ্জের জমি জমা মূল্য বেড়েছে। অন্ধকার কেরাণীগঞ্জ আলোকিত হয়েছে সেই বিএনপিরই আবদান । তাই কেরাণীগঞ্জবাসী যতবার বিএনপি নির্বাচন করেছে ততবার বিএনপিই জয় লাভ করেছে।
আজ শুক্রবার বিকেলে কেরাণীগঞ্জের আটি ভাওয়াল খেলার মাঠে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়
ঢাকা -২ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান অমি তার বক্তব্যে বলেন তারেক রহমানের ৩১ দফাই বড় সংস্কার।
দেশের দূর সময় একটি পরিবার সব সময় দেশের জনগনের পাশে এসে দাড়ায়, সেই পরিবারটি হলো জিয়া পরিবার। তাই জনগনের আস্থা বিএনপির উপর থাকে। তিনি আরো বলেন বিএনপি চাঁদবাজী পছন্দ করে না। তাই বিএনপিতে চাঁদাবাজীর স্থান নেই। তারেক রহমানের ৩১ দাফা বাস্তবায়নে সবাইকে এক সাথে থাকার আহবান জানান।
ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
কেরাণীগঞ্জ উপজেলা মডেল শাখার বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহ সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক, বিএনপি নেতা নাজিম, হাজী সেলিম রেজা, ,ঢাকা জেলার যুবদল নেতা মো মাসুদ রানা, মডেল থানা যুবদলের আহবায়ক হাজী আসাদুজ্জামান রিপন, কামরাঙ্গাচর যুব দলের সভাপতি মো সোহেল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম, কামোঙ্গি চর স্বেচ্ছাসেবক দলের নেতা এ এস এম সায়েম প্রমূখ।








