ফিলিস্তিনি ও ভারতীয় মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:ফিলিস্তিনি ও ভারতীয় মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তৌহিদি জনতা।
শুক্রবার বাদ জুম্মা পৌর শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
পরে সেখানে সমবেত হয়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সাংবাদিক বিন আমজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুজ্জামান, নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহদাত উল্লাহ,
ফুলবাড়ী ইসলামী আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম, আনজুমানে এত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি নজিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমির পরিচালক মুফতী তোফায়েল আহমেদ, জামাতে ইসলাম ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের দিনাজপুর জেলা সভাপতি সাজু, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস, নাগরিক কমিটি ফুলবাড়ি শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী নিশাত, প্রতিনিধি আহমেদ জাকির প্রমুখ।
শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদ এর সম্মানিত খতিব পীর সাহেব মাওঃ ইব্রাহিম বিন আলী।







