কেরাণীগঞ্জে ফিলিস্তিন মুসলমানদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি : ফিলিস্তিন মুসলমানদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে ও ইসরাইল পণ্য বর্জনের ডাকে মানবন্ধন আয়োজন করেন কেরানীগঞ্জ প্রেস ক্লাব এর ঊদ্যোগে। গতকাল সকালে কেরাণীগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধনে অংশ নেয় কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এই মানববন্ধনে বক্তব্য রাখে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, সহসভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক সভাপতি মো মজিবর রহমান, সহসাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, সুলতান মাহমুদ, আবু সাঈদ, শামসুল ইসলাম সনেট,ইমরুল কায়েশ,মো শিপন,মো আরিফ,আবুবকর ইস্পাহানি, সোলাইমান,আসিফসহ যায়যায়দিনে বন্ধু ফোরাম এর সাধারণ সম্পাদক হাজী কাউসার প্রমূখ।








