ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 19, 2025 - 9:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ চত্ত্বরে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম।
সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামান (জামান)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি উপদেষ্টা অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)। বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. আবুল বাসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হক নাজিম,

সাবেক ভিপি ও উপজেলা বিএন‌পির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, উপ‌জেলা বিএন‌পির সহ-সভাপতি আইনুল হক মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চলসহ বিএনপির সকল অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।