যেকোন সমস্যায় আপনাদের সেবায় থানার দরজা সব সময় খোলা- ওসি শফিকুল ইসলাম
মোঃ আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা ও সদর উপজেলার
কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং
মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করে কোতোয়ালি মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসব অপরাধীদের প্রতিহত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্য হওয়া আহবান জানান তিনি। ।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে কোতোয়ালী ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের পাড়াইল ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও পাড়াইল সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত মাদক, জুয়া, চুরি, ছিনতাই, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কোতোয়ালি মডেল থানা আয়োজিত পৃথক-পৃথক মতবিনিময় ও জনসচেতনতা মূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ সফিকুল ইসলাম খান। এ সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ওসি বলেন-পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। এই সেবাকে ঘরে ঘরে পৌছে দিতে পুলিশকে সহযোগীতা করারও আহবান জানান তিনি।
ওসি শফিকুর রহমান বলেন-বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি ময়মনসিংহ বাসীর পাশ্ববর্তী বা প্রতিবেশী উপজেলাসহ। সদর থানা এলাকায় আপনাদের যেকোন সমস্যায় আমার কোতোয়ালি মডেল থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। আপনারা যেমন অন্যান্য অফিসে গিয়ে সরাসরি সেবা নেন, তেমনি ভাবে আমার থানাতেও সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কোন দালাল বা কাউকে সুপারিশকারী হিসাবে নেওয়ার দরকার নাই।
পাড়াইল সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত সভায় স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান আরো বলেন, ময়মনসিংহ বিভাগীয় নগরীর বড় একটি থানা। ভৌগলিক ভাবে কোতোয়ালি চারপাশে বেশ কয়েকটি জেলার অবস্থান। তিনি আরো বলেন, গত ৬ মাসে জেলা পুলিশ সুপার আখতার-উল আলম স্যারের নির্দেশে এই থানা এলাকায় ব্যাপক পরিবর্তন করেছি। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দোরগোড়ায়। নিরাপদ নগরী গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ।
পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল কোতোয়ালি থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আসুন এবং সেবা নিন।
এসময় কোতোয়ালি মডেল থানার ৪৩ নং গাঘড়া ইউনিয়ন বিট অফিসার এস আই মাজহারুল ইসলাম,এ এস আই মাহমুদুর সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।








