ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রাস্তা সংস্কার, স্বেচ্ছাশ্রমে স্বস্তি ফিরলো চলাচলে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 22, 2025 - 10:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটি কতৃক ভাটিকাশর প্রাইমারি স্কুলের জরাজীর্ণ রাস্তার কাজের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে বার-বার অবগত করেও রাস্তার সংস্কারের কোন উদ্যোগ না পেয়ে অবশেষে ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করলেন সোসাইটির নেতৃবৃন্দ।

সুত্র মতে-রাস্তাটির বেহাল দশায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও ভাটিকাশর প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। তবে এবার সেই অবহেলিত রাস্তার সংস্কারকাজ হয়েছে স্বেচ্ছাশ্রমে। আর এতে নেতৃত্ব দিয়েছেন ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির নেতাকর্মীরা।

দীর্ঘদিন সিটি করপোরেশনের বারান্দায় ঘুরে ব্যর্থ হয়ে সম্প্রতি নিজেদের সংগঠনে পক্ষ থেকে রাস্তাটি মেরামত করে যানবাহন ও জন চলাচলের উপযোগী করে তোলেন ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির নেতাকর্মীরা। তাদের এই মহৎ উদ্যোগ প্রশংসিত হচ্ছে উপজেলার সর্বমহলে।

ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি -মোঃ আরিফ রানা জানান-রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল। এতে দুর্ভোগের শিকার হতেন শিশুশিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, পথচারীরা। এ রাস্তায় যানবাহন চলাচল অনেকটাই অসম্ভব ছিল। গ্রামবাসীর কাছে এই রাস্তা ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম।

স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতেও ভীষণ দুর্ভোগ পোহাতে হতো।
ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে এবং স্থানীয় ছাত্র-জনতার সহায়তায় গ্রামবাসী নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে এগিয়ে আসেন।

ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটি রক্ষার পাশাপাশি জনসেবামূলক কাজেও নিজেদের নিয়োজিত রেখেছেন। রাস্তা মেরামতের জন্য এই উদ্যোগ গ্রহণের আগে সিটি করপোরেশন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তপক্ষের সঙ্গে আলোচনা করা হয়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষের চোখেমুখে আনন্দ ফুটে উঠেছে। ভাটিকাশর প্রাইমারি স্কুলের শিক্ষার্থী সহ আশপাশের গ্রামের প্রায় হাজার-হাজার মানুষের জন্য এটি এখন একটি বড় স্বস্তির বিষয়।এখন এ এলাকার মানুষ স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তাটিতে ঝুঁকি মুক্তভাবে চলাচল করতে পারবে। ফলে কমে আসবে শিক্ষার্থীদের দুর্ভোগ।

ভাটিকাশর প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আগে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর ছিল। ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির নেতাকর্মীরা রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলেছে। এজন্য আমরা অনেক খুশি।

ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক -মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষে সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে ও এলাকার মানুষের দুর্ভোগ কমাতে ছাত্রসমাজকে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে ভাটিকাশর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সহ এলাকার মানুষের দুর্ভোগ লাগব হয়েছে।’

রাস্তা নির্মাণে অন্যাদের মধ্যে সংগঠনটির সহ-সভাপতি -শরীফ উদ্দিন রাসেল, সহ-সভাপতি-হারুনুর রশিদ সহ-সভাপতি -রিয়াজুদ্দিন বাপ্পি, সহ-সাধারন সম্পাদক -আতিকুর রহমান উজ্জ্বল, সমাজকল্যাণ সম্পাদক -জুয়েল ক্রীড়া সম্পাদক -গোলাম রব্বানী সহ নেতাকর্মীরা স্বেচ্ছায় তাদের শ্রম দিয়ে নজীর সৃষ্টি করেছে।

ভাটিকাশর ওয়েলফেয়ার সোসাইটি কতৃক ভাটিকাশর প্রাইমারি স্কুলের রাস্তার কাজের জন্য সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ