ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীতে ফের তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ আটক ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 8, 2025 - 3:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীতে আবারও তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদুরা গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

বুধবার সকালে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সদর থানা পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠু (৩০) ও রাহাত (২২) নামের দুই
জনকে আটক করেছে পুলিশ।

 

ভিকটিম ও ভিকটিমের পরিবার জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ভিকটিম কিশোরী নিজ ঘর থেকে পাশের চাচার বাড়ি যাওয়ার সময় পাশের গ্রামের মিঠু, মিরাজ (২৮) ও রানা (৩২) মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায়। পরে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে।

ভিকটিম জানায়, তিনজন মিলে তাকে তুলে নিলেও ওই বাগানে আরও তিন থেকে চারজন আগেই অবস্থান করছিল।

কিশোরীর দাদি বলেন, ওরা প্রতিদিন রাতে বাগানে বসে তাস খেলে ও নেশা করে। ওদের নিষেধ করলেও শোনে না। আমি এর বিচার চাই।

এ ব্যপারে সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ঘটনার বরাত দিয়ে বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পুলিশ  দুইজনকে আটক করেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে পটুয়াখালীর দুমকিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহিদ জসিম উদ্দীনের কন্যা লামিয়া। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার কয়েক দিন পর লামিয়া আত্মহত্যা করেছেন।