ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে রেষম চাষের প্রশিক্ষণ শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 8, 2025 - 3:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 156 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ে রেষম চাষের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলার বোদা উপজেলার সাকোয়া রেশম সম্প্রসারন কেন্দ্রে বৃহস্পতিবার এই প্রশিক্ষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) মহাপরিচালক শফিকুল ইসলাম। এসময় প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, রংপুর কেন্দ্রের উপপরিচালক মাহবুব-উল-হক,পঞ্চগড় কেন্দ্রের ম্যানেজার আ: মান্নান। ২৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণে ২৫ জন রেশম চাষি অংশ নিচ্ছেন।

এসময় মহাপরিচালক রেশম চাষিদের নানা দিক নির্দেশনা দেন। পাশাপাশি রেশম গুটির মুল্য বৃদ্ধি এবং সময় মতো টাকা পরিশোধের দাবি জানান রেশম চাষিরা। বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারন ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড অর্থায়ন করছে।