দেশের সংকটময় পরিস্থিতিতে নেতৃত্ব দেন জিয়া পরিবার -ব্যারিস্টার অমি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে নেতৃত্ব দেন জিয়া পরিবার। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মাধ্যমে দেশে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। স্বৈরাচারী এরশাদ গণতন্ত্রকে হত্যা করে নয় নয় বছর অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন এরশাদ সরকারের পতন হয়েছিল।
সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন করেছি। বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট হাসিনার বিচার অবশ্যই হবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের আটিবাজারে ছায়ানির কমিউনিটি সেন্টারে আগামী ২৮ মে রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করা উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতি কে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাসুম, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন,সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল প্রমূখ।








