ঢাকা | মে ২, ২০২৬ - ৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে আটক ৪

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 26, 2025 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রজশাহীর বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার ( ২৫ মে) রাতে বাঘা থানা পুলিশ উপজেলার আড়ানী শাহাপুর এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করে। ও একই রাতে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকা থেকে ২৪ পিচ ইয়াবা টেবলেট সহ দুইজন কে আটক করে র‍্যাব-৫।

গাঁজাসহ আটককৃতরা হলো, আড়ানী শাহাপুর এলাকার মৃত আজাহার ফকিরের ছেলে মো: মানিক ফকির (৪৯) ও মৃত ইমান শাহ মো: বিজয় আলী (২২)।

ইয়াবাসহ আটককৃতরা হলো, নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার সারোয়ার আলমের ছেলে তানভীর আলম ওরফে সাফিন(১৯) ও আব্দুল হাকিমের ছেলে রাকিব হোসাইন (২২)।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, র‍্যাব-৫ এবং বাঘা থানা পুলিশ কর্তৃক আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আজ সোমবার ২৬ মে জেলা বিজ্ঞ আদালতে আসামীদ্বয়কে সোপর্দ করা হয়েছে। তাদের নিকট হতে ২৪ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।