ঢাকা | মে ৩, ২০২৬ - ৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লাউয়াছড়ায় গাছের সঙ্গে ধাক্কা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 29, 2025 - 12:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

রাজন আবেদীন প্রমুখ, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া রিজার্ভ ফরেস্টে রেললাইনের ওপর হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় ঝড়ো হাওয়ায় গাছটি রেললাইনের ওপর পড়ে যায়। সকালে কালনী এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে গাছটির সঙ্গে সংঘর্ষ ঘটে। ট্রেনটি দ্রুতগতিতে চলছিল, তবে চালকের তাৎক্ষণিক সাড়া ও দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।”

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছটি অপসারণ করে এবং সকাল ৯টার মধ্যে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, লাউয়াছড়া বনাঞ্চলপথে এর আগেও রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। নিয়মিত এমন ঝুঁকি থেকে রক্ষা পেতে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন যাত্রীরা।