কবিতা “নীল দেহ”
রোটা: মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
কত পাখি উড়ে যায় বনে
বন্ধু তবু তোমাকে পড়ে মনে ,
প্রবাসে একলা থাকি
দুঃখ –যাতনায় কত মাখামাখি ।
ফুল ঝরে যায় ,কলি ফোটে না
প্রবাসীদের ,মা- বাবার আদর জোটে না ,
স্বপ্ন দেখা দু চোখ ভেসে যায় জলে
তবু বেঁচে আছি কস্টের অতলে ।
চাঁদ নিভে যায় আকাশে
আমার নিঃশ্বাস থাকে জমা বাতাসে,
ভারি ভারি বৃষ্টির ফোঁটা নামে
প্রবাসীর এই নীল দেহ খামে ।








