ঢাকা | মে ৩, ২০২৬ - ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন শেখ মো. শামীম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 3, 2025 - 11:31 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 220 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ শামিম। তিনি এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভেদমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, শূন্যপদে দায়িত্ব পালনের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. শামীমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। একই সভায় ইউএনবি ঢাকা জেলা প্রতিনিধি এইচ এম আমিন ও দৈনিক সমকাল প্রতিবেদক মুক্তার হোসেনকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনী জানান, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ, শেখ মো. শামীম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত এবং কেরানীগঞ্জের স্থানীয় গণমাধ্যম অঙ্গনে একজন পরিচিত মুখ।