কেরানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপ্তি করন উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:কেরানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপ্তিকরন উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুল মোকাদ্দেসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব শফিউল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া। অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।








