ঢাকা | মে ২, ২০২৬ - ৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় কোরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 4, 2025 - 4:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 111 বার

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে এই প্রথম উপজেলা প্রশাসনের উদ্যোগ কোরবানির চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা অডিটেরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে এই লবণ তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ আল আমিন প্রমুখ। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কোরবানির চামড়া সংরক্ষণে ৪০ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়।