ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক: চা বাগানে গড়ে তুলেছিল মাদকের আস্তানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 19, 2025 - 8:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 187 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। তারা চা বাগানঘেঁষা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সোনারায় এলাকার সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫)।

বুধবার (১৮ জুন) রাতে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ও উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ইসলামপুর ইউনিয়নের ভদ্রগাঁওয়ের গুলের হাওর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তল্লাশির সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩ কেজি গাঁজা, যার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”