মির্জাপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯শে জুন) দুপুর ১২টার দিকে কলেজের অডিটোরিয়াম হল রুমে এই আয়োজন করা হয়। এর আগে আমন্ত্রিত অতিথিসহ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে রজনী গন্ধা দিয়ে ফুলের শুভেচ্ছা ও প্রবেশ পত্র হাতে তুলে দেওয়া হয়।
এছাড়াও শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নবীন ছাত্ররা সাদা গেঞ্জি পড়ে ও ছাত্রীরা সাদা এ্যাপরন পডে র্যাক-ডে পালন করে।
শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওসমান গণির সভাপতিত্বে বাংলা প্রভাষক মো. শরিফুজ্জামান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক পৌর বিএনপির এসএম মহসীন, সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির আবদুল কাদের সিকদার, আলী এজাজ খান চৌধুরী রুবেল সহ-সভাপতি উপজেলা বিএনপি, ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি ও আলী আজম সিদ্দিকীসহ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব সিকদার। পৌর ছাত্র দলের আহবায়ক মো. ইমরান সিদ্দিকী, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক মো. মারুফ ইসলাম উপস্থিত ছিলেন।








