ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আব্দুস সত্তার সুমনের কবিতা “রেখো অন্তর জুড়ে”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 22, 2025 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 209 বার

রেখো অন্তর জুড়ে

আব্দুস সাত্তার সুমন 
আম্মু আমি স্কুলে যাই, তুমি আসবে কখন?
আমার জন্য কি নিয়ে আনবে, আর যখন তখন?
আদর করবে কোলে নিয়ে? বুকে টেনে রাখবে?
আর হবে না চঞ্চলতা, নীরবতায় থাকবে।
চিৎকার করে আর্তনাতে, ক্যানভাস জড়োসড়,
বন্ধ হলো নিশ্বাস ও মা! হতে পারলাম না আর বড়?
একটি ভুলে স্বপ্ন গুলো, জীবন চোখের কান্না,
আমাদের মতন এমন কারো, করুণ দশা আর না!
হঠাৎ করে আগুন শিখা, ছারখার করে মন!
ঝোলসে গেল পোড়া দহন, ছোট্ট এই জীবন।
দোষ কি ছিল? আমরা শিশু, কেন এমন হলো?
অল্প সময় এলাম ধরায়? আমায় একটু বলো?
তোমার সাথে আর হবে না! দেখা কোনদিন?
স্মৃতি সব রেখে গেলাম, মায়ায় ভরা ঋণ।
অগ্নিস্নান করল শরীর, জ্বলন্ত সেই ছাদ,
নিষ্পাপ দেহ মুখখানা, পুড়ে গেল অঙ্গ হাত।
সকাল বেলায় গোল টেবিলে, দেখা হবে না নাস্তায়?
ভাইয়া-আপু ডেকে বলে, আর দাঁড়াবো না রাস্তায়।
বিদায় নিলাম আব্বু-আম্মু, ছোট্ট চাঁদের বুড়ি,
যতদিন তোমরা বেঁচে থাকবে, রেখো অন্তর জুড়ি।