ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 30, 2025 - 5:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে গত ২৭ ও ২৮ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শিক্ষকরা জানান, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে আসছে। এখান থেকে শিক্ষালাভ করে দেশের বিভিন্ন ক্ষেত্রে অনেকেই সুনামের সঙ্গে কর্মরত আছেন। শিক্ষকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন।

তাদের অভিযোগ, প্রথম শ্রেণির পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষিকা খুর্শেদা ইয়াসমিন বারান্দায় দাঁড়ানো অবস্থায় অভিভাবকদের কিছু ছবি তুলে তা সাংবাদিকদের কাছে পাঠান। এ ঘটনায় অন্য এক শিক্ষিকা ও কয়েকজন অভিভাবকও প্ররোচনা দেন। শিক্ষকদের প্রশ্ন বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে একজন শিক্ষক কীভাবে সাংবাদিকদের কাছে ছবি পাঠাতে পারেন?

এ প্রসঙ্গে তারা বলেন, সংবাদে উল্লেখিত অভিযোগকারী রুনেল আহমদ ও মাসুক মিয়া বিদ্যালয়ের অভিভাবক নন। এর মাধ্যমে প্রমাণ হয়, বিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন এবং সংবাদটি প্রকাশ করিয়েছেন।

শিক্ষকরা আরও জানান, ওই সংবাদে বিদ্যালয়ের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং এতে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন। প্রয়োজনে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করবেন।

অভিভাবক ও সুশীল সমাজকে বিব্রত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষকরা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

সকল শিক্ষকবৃন্দ মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
টিলাগাঁও, কুলাউড়া।