ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাসিনার বাংলার মাটিতেই ফাঁসি হবে – আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 30, 2025 - 5:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,খুনি হাসিনাসহ সকল আওয়ামী দোসরদের বাংলার মাটিতেই ফাঁসি হবে। বি এন পির নেতাকর্মীদের হামলা মামলা নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে শেষ পর্যন্ত হাসিনা পার পায়নি। বেগম খালেদা জিয়াকে বিনা দোষে ফ্যাসিস্ট হাসিনা জেল খাটিয়েছেন। খাবারের সাথে স্লোপয়েজন মিশিয়ে দেওয়া হয়েছিল। এসব খাবার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়তেন। তিনি সেক্টর কমান্ডারের স্ত্রী। স্বাধীনতার ঘোষকের স্ত্রী। তিনবারের প্রধানমন্ত্রী। কিন্তু তাকে একদিনের জন্য চিকিৎসা করাতে বিদেশে যেতে দেওয়া হয়নি। কিন্তু তিনি বিদেশেও গেছেন সুস্থ হয়ে দেশেও ফিরেছেন। বর্তমানে তিনি সুস্থ অবস্থায় আছেন। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপি’র প্রধান কার্যালয় উদ্বোধন এবং বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, সামনে নির্বাচন। দ্রুতগতিতে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে। ঘরে ঘরে যেতে হবে ভুটান বৈঠক কইইরে সদস্য সংগ্রহ ও নবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরাও আশা করছি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এখন বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। এবার সেই নির্বাচনে সবাই মনের আনন্দে ধানের শীষে ভোট দিবে। আমান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন বিনা ভোটের এমপি মন্ত্রীদের সবথেকে বের করে দিতে হবে। শেখ হাসিনাকে গন ভবন থেকে বের করে দিতে হবে। বাস্তবে কিন্তু তাই হয়েছে। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচির টিম লিডার গোলাম মাওলা শাহীন ও ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রমূখ।