সখীপুরে “দানবীর শেখ হায়েত আলী সরকার” এর ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
শরিফুল ইসলাম বাবুল, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, প্রথম উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও জমিদাতা “দানবীর শেখ হায়েত আলী সরকার” এর- ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত।
১৫ সেপ্টেম্বর (সোমবার) সকালে এ উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহান ব্যক্তির প্রয়াণ দিবসে’র দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, পরিবারের সদস্যগণ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রয়াত মহান ব্যক্তির প্রয়াণ দিবসে’র দোয়া মাহফিলে
সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল-আমিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল হক আল আজাদ, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক ফজলুল হক, অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী।সখীপুর সরকারী কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার শিকদার, মরহুমের জ্যেষ্ঠ পুত্র আব্দুল বারেক মিয়া এবং দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি, মরহুমের কনিষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব , নাতি শেখ মেনন, শেখ জাহাঙ্গীর ও নাতি শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাত ‘সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত হয়ে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।








