ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে জেলা ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 16, 2025 - 9:12 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক,একটি ওষুধের দোকান ও একটি রেস্তোরাঁসহ  মোট  ৬ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌর শহরের হাসপাতাল গেইট এলাকার ইভা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার , বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, নিউ শুভেচ্ছা ক্লিনিককে ৪ হাজার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ভূইয়া মেডিসিন কর্ণারক্র ৪ হাজার টাকা ও সকাল সন্ধ্যা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পচা-বাসি খাবারসহ বিভিন্ন অনিয়মের কারণে তাদের প্রাথমিকভাবে এই জরিমানা করা হয়। পরবর্তীতে কোন অনিয়ম পাওয়া গেলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।