ঢাকা | মে ৯, ২০২৬ - ১০:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যুয় এলাকায় শোকের ছায়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 16, 2025 - 1:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 142 বার

চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত কালকে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে আজ বুধবার সন্ধ্যার পর আপন দুই ভাইয়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের নাম মিলন (৬০)অপর জনের নাম মোঃ আলম (৫৫)। লাশের ময়না তদন্ত শেষে এলাকায় এসে তাদের দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য যে…
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন মাড়কৈল ফুলবাড়ী এলাকায় আধিপত্য কে বিস্তার করে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছুদিন থেকেই তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শুরুর এক পর্যায়ে প্রায় পনের থেকে বিশ জন গুরুতর জখম ও আহত হওয়ার খবর পেলে  ঘটনা স্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে দুই গ্রুপের লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে।

পরে পুলিশের সহযোগিতায় স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বর্তমানে দুই ব্যক্তির মৃত্যুর কথা জানার পরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন চিকিৎসাধীন অবস্থায় মিলন ও আলম নামের দুই জন মারা গেছে। তাদের দুজনের ময়নাতদন্ত শেষে লাশ এসেছে তাদের নিজ বাড়িতে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।