ঢাকা | মে ৯, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‎মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসিতে  শতভাগ জিপিএ ৫ পেয়েছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 16, 2025 - 5:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসিতে শতভাগ জিপিএ ৫ পেয়েছে। বরাবরের মত এবারও ৫৭ তম ব্যাচের মোট ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছেন তারমধ্যে ২২ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জানাযায়, এবার ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন এবং মানবিক বিভাগ থেকে ৪ জন এ ফলাফল অর্জন করেন।

‎এ ব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম ফয়সাল সাংবাদিকদের জানান, প্রতি বছরের মতো এ বছর ২০২৫ সালের এইচএসসিতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে। আশা করছি পরবর্তী শিক্ষার্থীরাও আরো ভালো ফলাফল করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। এ সাফল্য প্রতিটি শিক্ষক ও অভিভাবকদের সাপোর্টের কারনে হয়েছে।