ঢাকা | মে ৯, ২০২৬ - ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 25, 2025 - 9:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জে গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশন উদ্যোগেএস এসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।গতকাল সকাল ১১টায় জিরজিরা ঈদগাঁও মাঠে এই অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জে উপজেলা দক্ষিণে বিএনপির সভাপতি এডভোকেট নিপুন রায় চৌধুরী

গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশন সভাপতি আবু জাহিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদদীন,কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজদ্দেদ আলী বাবু, অন্যান্যদের মধ্যে উপস্থিত বিএনপির নেতা ওমর শাহনেওয়াজ ,মো . আজাদ হোসেন ,

ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাবেল মোল্লা ,পিএম পাইলট স্কুল এন্ড কলেজের বার প্রাপ্ত অধ্যক্ষ ফারহাতুল বারী, আয়মনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান সহ কৃতি ছাত্র-ছাত্রীদের মা-বাবা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ৫৮৫ কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয় ।