ঢাকা | মে ৯, ২০২৬ - ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র‍্যালি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 25, 2025 - 10:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভা এবং প্রকাশ নগর বাজার গণসংযোগ এবং মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন জননেতা ব্যারিষ্টার মাহাফুজুর রহমান মিলন। জানা গেছে, আজ ২৪ অক্টোবর শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্ডমালা পৌরসভা প্রকাশ নগর বাজারসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এবং

বিএনপির  ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন রাজশাহী-১ আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আদর্শিক নেতৃত্ব, কর্মী-জনবান্ধব, পরিচ্ছন্ন ব্যক্তি  ইমেজ সম্পন্ন, তরুণ, মেধাবী ও জননন্দিত নেতা ব্যারিষ্টার মাহাফুজুর রহমান মিলন। অন্যদিকে একইদিন সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার কাকনহাট বাজার মোড়সহ বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির  ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

করেছেন ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন।
এদিকে মিলনের গণসংযোগে তৃনমুলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসলে একজন রাজনৈতিক নেতা কি পরিমাণ কর্মী-জনবান্ধব ও জনপ্রিয় হলে গণসংযোগ
এমন সাড়া মেলে সেটা মিলনের গণসংযোগ না দেখলে যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন। দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন মিলনকে আশাবাদী করে তুলেছেন।

এ বিষয়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, তানোর গোদাগাড়ী ১ আসনে সংসদ সদস্য হতে পারলে মাদক নির্মূল,সন্ত্রাস মুক্ত, বেকারত্ব দূর করুন এবং তানোর গোদাগাড়ীকে ডিজিটালে রুপান্তরিত করবো,পরিশেষে বলেন আপনাদের সাথে আছি ছিলাম আজীবন থাকবো ইনশাআল্লাহ।