তানোর পৌরসভার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভা এবং চাঁপড়া বাজারসহ উঠান বৈঠক এবং গণসংযোগ ও আাদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সাধারন মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন জননেতা ব্যারিষ্টার মাহাফুজুর রহমান মিলন। জানা গেছে, আজ ২৫ অক্টোবর শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ তানোর -গোদাগাড়ী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ক্লিন ইমেজের নেতা ব্যারিস্টার মাহমুদুর রহমান মিলন। উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ।
মন্ডমালা পৌর স্বেচ্ছাসেবক নেতা মোবারক হোসেন বিএনপি নেতা শওকত আলী। তানোর পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সুমন আলী। তানোর পৌর কৃষক দল নেতা উজ্জ্বল। তানোর পৌর কৃষক দল নেতা দেলোয়ার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের নাহিদ। তানোর কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ আলী। উপজেলা কৃষকদলের সদস্য গামু। উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএম। চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মাইনুল ইসলাম। চান্দুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা শিমুল রহমান।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক হোসেন কর্মী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজাসহ তানোর পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠক থেকে চাঁপড়া বাজারসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন রাজশাহী-১ আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আদর্শিক নেতৃত্ব, কর্মী-জনবান্ধব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন, তরুণ, মেধাবী ও জননন্দিত নেতা ব্যারিষ্টার মাহাফুজুর রহমান মিলন।
অন্যদিকে একইদিন সন্ধ্যায় তানোর থানার মোড়সহ বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন।
এদিকে মিলনের গণসংযোগে তৃনমুলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসলে একজন রাজনৈতিক নেতা কি পরিমাণ কর্মী-জনবান্ধব ও জনপ্রিয় হলে গণসংযোগ
এমন সাড়া মেলে সেটা মিলনের গণসংযোগ না দেখলে যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন। দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন মিলনকে আশাবাদী করে তুলেছেন।
এ বিষয়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, তানোর গোদাগাড়ী ১ আসনে সংসদ সদস্য হতে পারলে মাদক নির্মূল,সন্ত্রাস মুক্ত, বেকারত্ব দূর করুন এবং আদিবাসীদের সম্মানিত জায়গায় রাখবো এবংতানোর- গোদাগাড়ীকে ডিজিটালে রুপান্তরিত করবো,পরিশেষে বলেন আপনাদের সাথে আছি ছিলাম আজীবন থাকবো ইনশাআল্লাহ।








